‘প্রথমে দরকার সমানাধিকার’ : সূর্য কান্ত

0
32
ছবি সৌজন্যে : এক্স
আইনের সমানাধিকার নিশ্চিত করাই সমতা প্রতিষ্ঠার অভিমুখে প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চতুর্দশ আন্তর্জাতিক আইনি ফোরামে বক্তব্য রাখার সময়ে তিনি বলেছেন, আইনের এই অধিকারকে কেবল কাগুজে ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের প্রকৃত অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, সমতার উৎস ১২১৫ সালের ম্যাগনা কার্টা নয়, বরং খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ভারতীয় উপমহাদেশের কৌটিল্যের অর্থশাস্ত্রে এর শিকড় নিহিত রয়েছে। তাঁর মতে, ভৌগোলিক, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যই সমতা প্রদানের প্রধান বাধা।