
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কামরে মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকে। পুলিশ সূত্রে খবর, মৃতম মৎস্যজীবী শম্ভু সর্দার, বয়স ৩২।
সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের দেউলবাড়ী দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটামারি এলাকার বাসিন্দা। রবিবার সকালে কুলতলির কাঁটামারি নদীঘাট থেকে অমৃত সর্দারের নৌকা নিয়ে তিন বন্ধু শম্ভু সরদার, অমৃত সর্দার, বিজয় সর্দার। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। কাঁকড়া ধরার সময় বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গী দুই সহকর্মী বাঘের সঙ্গে মরণপন লড়াই করেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় রাতে আনা হয়েছে জয়নগর গ্রামীণ হাসপাতালে।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে নিহত বলে ঘোষণা করে। রাতেই আনা হলো মৎস্যজীবীর দেহ এলাকায় শোকের ছায়া।
