সুন্দরবনে বাঘের হামলায় মৎস্যজীবীর মৃত্যু

0
103
ছবি সৌজন্যে : নিজস্ব
সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর। মৃত বছর ৪৫-র রামপদ বর্মন। তাঁর বাড়ি সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালির ৯ নম্বর কালিদাসপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে প্রতিবেশী দুই মৎস্যজীবী রামপদ মণ্ডল ও শশী মিস্ত্রীকে সঙ্গে নিয়ে কাঁকড়া ধরতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন তিনি। রাস্তায় পড়েন বাঘের খপ্পরে। নিঃশব্দে তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যায়। এদিকে বেশ কিছুুক্ষণ পর সঙ্গীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে দুই সঙ্গীসাথী রামপদ মণ্ডল ও শশী মিস্ত্রী। তাঁরা বাঘের পায়ের ছাপ অনুসরণ করে খুব সাবধানে রামপদকে খোঁজাখুঁজি করে।
খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়, খবর দেওয়া হয় প্রশাসন এবং বন দফতরকে শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে। তবে দেহে প্রাণ ছিলে না।  পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।