গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুন

    ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুন

    0
    571
    moynaguri te congress neta ke pitiye khun
    moynaguri te congress neta ke pitiye khun

    কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। পুরনো বিবাদের জেরে ওই কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

    ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ ময়নাগুড়ি কলোনির বাসিন্দা মানিক রায়কে বুধবার রাতে কয়েকজন তুলে নিয়ে যায়। গ্রামের পাশেই একটা গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মানিক রায়কে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি তৃণমূল বিজেপির।