ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলার ঘটনায় আটক ৫

0
11
ছবি সৌজন্যে : ফাইল

ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলার ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। শুক্রবার ওই মিছিল ঘিরে হঠাৎ ধুন্ধুমার শুরু হয় ধর্মতলার মোড়, ডোরিনা ক্রসিং চত্বরে।

পুলিশ লাঠিচার্জ করে, পাল্টা পুলিশের দিকে জুতো-বোতল ছোড়া হয়। ওই খবর সংগ্রহ করতে গিয়ে নিগ্রহের শিকার হয়েছেন একাধিক সাংবাদিক। শুক্রবারই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, মারধর ও বিশৃঙ্খলার পিছনে যারা আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

শনিবার বিধানসভার অধিবেশনে পাঁচ অভিযুক্তের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন বিকেলের মধ্যেই পুলিশ পাঁচ জনকে আটক করে। যদিও সেই পাঁচজনকেই আটক করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।