
আলু আমাদের সবার ঘরেই ব্যবহৃত হয়।রান্নার পাশাপাশি ত্বকের যত্নেও আলু একটি অনন্য উপাদান। প্রোটিন, ভিটামিন এবং মিনারেলেসমৃদ্ধ আলু ত্বকের জন্য অনেক উপকারী।
এটি ভিটামিন সি এবং ভিটামিন বি-এর একটি বড় উৎস।যা ত্বকের কোলাজেন বৃদ্ধি করে, কালো দাগ দূর করতে সাহায্য করে এবং ব্রণ ও ব্ল্যাক হেডসের সমস্যা সমাধান করে। এখন প্রশ্ন হলো ত্বকের যত্নে আলু যেভাবে ব্যবহার করবেন।ত্বকের কালচে দাগ দূর করতে খোসাসহ একটি আলু ভালো করে ধুয়ে পাতলা করে কেটে নিন। আলুর টুকরা দিয়ে ত্বকে ম্যাসেজ করুন।বিশেষ করে যেখানে কালো দাগ রয়েছে। ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা জলেতে মুখ ধুয়ে ফেলুন। দিনে ২-৩ বার এটি ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে কালো দাগ কমে যেতে পারে। আবার ব্ল্যাক ও হোয়াইট হেডস দূর করতে আলুর খোসা ছড়িয়ে জলেতে ধুয়ে টুকরা করে কেটে নিন।এর সঙ্গে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও সামান্য জল মিশিয়ে নিন। মিশ্রণটি ৩-৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। পরিষ্কার ত্বকে এই বরফের টুকরো দিয়ে ম্যাসাজ করুন। বিশেষ করে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের জায়গায়। দিনে ২-৩ বার ব্যবহার করলে ১০-১২ দিনের মধ্যে হেডস দূর হবে। পাশাপাশি,বলিরেখা কমাতে একটি আলু ভালো করে ধুয়ে গ্রেট করে রস বের করে নিন। সেই রস ত্বকে ম্যাসাজ করে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠাণ্ডা জলেতে মুখ ধুয়ে ফেলুন। আলুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করবে। এছাড়া,ব্রণ ও ব্রণের দাগ দূর করতে,আলুর রস ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে তুলার বল দিয়ে ব্রণ বা ব্রণের দাগে লাগিয়ে ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা জলেতে মুখ ধুয়ে ফেলুন। এটি ব্রণ ও ব্রণের দাগ কমাতে সাহায্য করবে। এর বাইরে,শুষ্কতা দূর করতে,আলু ভালো করে ধুয়ে গ্রেট করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।
এই প্যাকটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যা শুষ্কতা দূর করতে সাহায্য করবে।
