একে ওপরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প-ইলন 

0
167
এক তারকার জন্ম হয়েছে। বিজয় ভাষণে ধনকুবের ইলন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প আরও বলেছেন, ইলন মাস্ক একজন আশ্চর্য মানুষ। ট্রাম্প যখন মাস্ককে তারকা বলে উল্লেখ করে বিজয় ভাষণে বিপুল হাততালি কুড়োচ্ছেন, তখন অন্যদিকে ট্রাম্পের জয় নিয়ে একটা মিম’ও পোস্ট করেছেন ইলন মাস্ক। দেখা গেছে, একটি বেসিন হাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে দাঁড়িয়ে আছেন মাস্ক। এদিকে ফিলাডেলফিয়া এবং পেনসিলভেনিয়ার বিভিন্ন অংশে দু’সপ্তাহ প্রচারের সময় কাটানোর স্মৃতিচারণা করে ট্রাম্প জানান, একবার নাকি স্পেসএক্স রকেটের একটি ভিডিও দেখার সময়ে তিনি মাস্ককে ৪০ মিনিটের জন্য আটকে রেখেছিলেন। নিজের জয়ের আনন্দ প্রকাশ করে ট্রাম্প বলেন, দেশের সমস্ত রোগ সারানো শুরু করা হবে এবার। সোশ্যাল মিডিয়ায় অবশ্য আরও পোস্ট করা হয়েছে মাস্ক ও ট্রাম্প দু’জনের তরফেই।
মাস্ক এক্স-এ পোস্ট করে লিখেছেন, আমেরিকা হল গঠনমূলক দেশ। খুব তাড়াতাড়ি আবারও স্বাধীন ভাবে গঠনমূলক কাজ শুরু করতে পারা যাবে।
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক