থানেতে পাঁচ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন টানেলের উদ্বোধন

0
70
ছবি সৌজন্যে : এক্স
থানেতে বুলেট ট্রেনের দীর্ঘ পাঁচ কিলোমিটার একটি টানেলের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের অন্তর্গত ওই সুড়ঙ্গটির উদ্বোধন করেছেন তিনি।
সুড়ঙ্গের একটি খোলা স্থানে দাঁড়িয়ে রেলমন্ত্রী বোতাম টিপে একটি নিয়ন্ত্রিত ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। পরে সংবাদমাধ্যম মাধ্যমের সামনে তিনি বলেছেন সুরাট এবং বিলিমোরার মধ্যে ৫০ কিলোমিটার দীর্ঘ প্রথম অংশটি ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
উল্লেখ্য, এই সুড়ঙ্গটি মোট ২১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের একটি অংশ, যার মধ্যে সাত কিলোমিটার সমুদ্রের মধ্যে দিয়ে গিয়েছে। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে বুলেট ট্রেনটি মুম্বই এবং আহমেদাবাদের মধ্যে চলাচল করবে।