
উত্তর প্রদেশের সাহারানপুরে ফিরল দিল্লির বুরারি কাণ্ডের স্মৃতি। একটি বাড়ির ঘর থেকে উদ্ধার করা হয়েছে একই পরিবারের গুলিবিদ্ধ পাঁচ সদস্যের দেহ।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অশোক, তার স্ত্রী অভিতা, তার মা বিদ্যাবতী এবং তাদের দুই ছেলে কার্তিক এবং দেবের মৃতদেহ একটি ঘরে মধ্যে থেকে উদ্ধার করা হয়। সকলের কপালে গুলির চিহ্ন ছিল। ঘর থেকে তিনটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। অশোক এবং তার স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখা গিয়েছে।
আর মা এবং দুই সন্তানকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ প্রাথমিক তদন্তে সন্দেহ হচ্ছে যে অশোক প্রথমে তার মা, স্ত্রী এবং দুই ছেলেকে গুলি করে তারপর সে আত্মহত্যা করে। পারিবারিক ঋণ, চাকরি-সম্পর্কিত চাপ, পারিবারিক বিরোধ, অথবা মানসিক চাপের কারণে এই কঠোর পদক্ষেপ নিয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
