
শুভেন্দু অধিকারীর সঙ্গেই রাজ্যের মন্ত্রী হিসেবে ব্রিগেডের মঞ্চে শপথ নিয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে যেমন আদিবাসী মুখ রয়েছেন, তেমনই রয়েছেন মতুয়া মুখও।
দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের পরপরই শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। এরপর একে একে অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। খড়গপুর সদর থেকে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। আসানসোল দক্ষিণ থেকে জয়ী হয়েছেন অগ্নিমিত্রা পাল। বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া, বাঁকুড়ার রানিবাধের ক্ষুদিরাম টুডু এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী হয়েছেন নিশিথ প্রামাণিক।
শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় এখনও পর্যন্ত এই ৫ জন স্থান পেয়েছেন। উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণবঙ্গ সব কেন্দ্রের প্রতিনিধিরাই ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায়। তবে তাঁরা কোন দফতর পাবেন তা ঘোষণা হয়নি।








