
দিন দশেক আগে যা নিশ্চিত করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ, সেই ঠিকানায় পৌঁছে গেল এবার স্প্যানিশ লা লিগাও। আগামী সিজনের চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের মতো স্পেনেরও অন্তত পাঁচ দল অংশ নিতে পারবে সরাসরি।ইউরোপা লিগে কোয়ার্টার-ফাইনালে ইতালিয়ান ক্লাব লাৎসিওর বিদায় আর স্প্যানিশ ক্লাব আথলেতিক বিলবাওয়ের জয়ে নিশ্চিত হয়ে গেছে আগামী চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের পাঁচ দলের খেলা।
উয়েফার ‘অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং-এ ইংল্যান্ড শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছিল ৮ এপ্রিল। তাদের সঙ্গে এখন ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট বা, ইপিএস পেয়ে গেছে প্রিমিয়ার লিগ।উয়েফা কোএফিসিয়েন্ট হলো পরিসংখ্যানভিত্তিক একটি পদ্ধতি, যে গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয় ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে উয়েফার দলগুলির র্যাঙ্কিং ও সিডিংয়ের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলগুলির পারফরম্যান্স দুটি লিগকে ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট বা, ইপিএস দেওয়া হয়। এই টুর্নামেন্টগুলোয় কোনো ক্লাবের প্রতিটি জয়ের জন্য তার দেশের লিগ পায় দুই পয়েন্ট, ড্রয়ের জন্য এক পয়েন্ট।এছাড়াও আছে বোনাস পয়েন্টের ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের লিগ পায় ১২ বোনাস পয়েন্ট, ইউরোপা লিগের ছয় ও কনফারেন্স লিগের চার। এছাড়াও শেষ ষোলো থেকে পরবর্তী ধাপে পৌঁছানোর জন্যও আছে বাড়তি বোনাস পয়েন্ট।
লা লিগায় এখনকার পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, আথলেতিক বিলবাও ও ভিয়ারেয়ালের শীর্ষ পাঁচে থাকা অনেকটাই নিশ্চিত। কেবল পঞ্চম স্থানের লড়াইয়ে রিয়াল বেতিস আছে কিছুটা।ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের ট্রফি জয় একরকম নিশ্চিত।অতি বাজে পারফরম্যান্স না করলে রানার্স আপ হচ্ছে আর্সেনালই। তবে পরের তিন জায়গার লড়াই এখন জমজমাট।









