বাংলাদেশের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ

0
184
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

জ্বালানি এবং বায়ুদূষণ রোধের খাতে উন্নয়নের জন্য  বাংলাদেশকে পাঁচ হাজার কোটি টাকার ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক। সম্প্রতি দেশটির দু’টি খাতে উন্নয়নের জন্য এই ঋণ মঞ্জুর করা হয়েছে।  বাংলাদেশকে বিশ্বব্যাঙ্ক মোট ৬৮ কোটি ডলার ঋণ দিচ্ছে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।

বাংলাদেশের বাজারদর অনুযায়ী, যা ৭ হাজার ৮০০ কোটি টাকার সমান। ভারতের মুদ্রায় এর মূল্য ৫.৮ হাজার কোটি টাকা। বাতাসের মান উন্নয়নের জন্য বাংলাদেশকে দেওয়া হবে ২.৫ হাজার কোটি টাকা এবং জ্বালানি নিরাপত্তার জন্য দেওয়া হবে ৩ হাজার কোটি টাকা। জ্বালানি নিরাপত্তা প্রকল্পে মূলত গ্যাসের সরবরাহ বৃদ্ধি করা হবে। পেট্রোবাংলা এই প্রকল্প বাস্তবায়ন করবে।

বিশ্বব্যাঙ্কের ঢাকার দফতরের অন্তর্বর্তিকালীন কান্ট্রি ডিরেক্টর গেল মার্টিন বলেছেন, বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা ও বাতাসের মান উন্নয়ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অগ্রাধিকার। গ্যাস সরবরাহের সঙ্কট চিহ্নিত করে এবং বায়ুদূষণের মূল কারণগুলি চিহ্নিত করে এই দুই প্রকল্প চালু করা হয়েছে। এতে দেশের অর্থনৈতিক উন্নতি হবে, বাড়তে পারে কর্মসংস্থানও।