গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National গুজরাটে মৃত পশ্চিমবঙ্গের ৫, পাটনায় পথদুর্ঘটনায় ৭

    গুজরাটে মৃত পশ্চিমবঙ্গের ৫, পাটনায় পথদুর্ঘটনায় ৭

    0
    146
    ছবি সৌজন্যে : এক্স

    গুজরাটের সুরেন্দ্রনগরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা সহ পশ্চিমবঙ্গের ৫ বাসিন্দার। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’দিন পরই আমেদাবাদ থেকে বিমান ধরার কথা ছিল ওই পর্যটকদের। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায়। চুড়া থানার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

    চুড়া থানার সাব ইন্সপেক্টর জেএন গামারা জানিয়েছেন, সেখানকার লিম্বডি তালুকের নাভি মোরওয়াড় গ্রামের কাছে, জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা একটি টেম্পো ট্রাভেলার গাড়িতে যাচ্ছিলেন। ওই গাড়ির সঙ্গে ডাম্পারের ধাক্কা লাগে। তাতেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। এদিকে,পাটনার মাসৌরহি-নউবতপুর রাস্তায় বালি বোঝাই ট্রাকের সঙ্গে টেম্পোর ধাক্কায় মৃত সাত, জখম বহু।

    মাসৌরহি-র এসডিপিও জানান, ধান্নিচক মোড়ে রবিবার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও টেম্পোর মধ্যে এত জোরে ধাক্কা লাগে যে দুটি গাড়িই রাস্তার পাশের নালায় পড়ে যায়। দুর্ঘটনার জেরে টেম্পো একেবারে দুমড়ে যায়। টেম্পোর যাত্রীরা কেউই বেরিয়ে আসতে পারেননি।