নেতানিয়াহুর বাড়ির বাগানে ফ্ল্যাশ বম্ব

0
203
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলার পর এবার বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই হামলাকে অত্যন্ত গুরুতর বলেই বর্ণনা করেছে ইজরায়েল।
জানা গিয়েছে, কাসেরিয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের বাগানে দুটি ফ্ল্যাশ বম্ব আছড়ে পড়েছে। তবে সেই সময়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা তাঁর পরিবারের কোনও সদস্য ছিলেন না বলে প্রাণহাণীর ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ইজরায়েলের নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। হামলার তীব্র নিন্দা করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। এই হামলার পিছনে কে বা কারা জড়িত রয়েছে তা নিশ্চিত না হলেও হামাসের দিকেই সন্দেহের তীর রয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলাও চালানো হয়েছিল।
সেই সময়ও নেতানিয়াহু বাড়ি না থাকায় রক্ষা পেয়েছিলেন। ওই হামলার পিছনে জড়িত ছিল ইরান সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী।
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল