নেপালে আকস্মিক বন্যায় ভাসলো ১৮

0
175
ছবি সৌজন্যে : এক্স
নেপালে প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে ১৮ জন। এ ছাড়া ধ্বংস করে দিয়েছে চিনের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু।
রাসুয়া জেলার প্রধান জেলা কর্মকর্তা অর্জুন পৌডেল জানিয়েছেন, ভোটেকোশি নদীতে এই বন্যার ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালের দিকে হঠাৎ ধেয়ে আসা জলের প্রবল স্রোত শুধু জনবসতিই নয়, নেপাল ও চিনের মধ্যে অন্যতম একটি প্রধান সেতুকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ১১ জন নেপালি নাগরিক এবং ৬ জন চিনা নাগরিক রয়েছেন।