গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata অভিষেকের ‘সেবাশ্রয়’, সাফল্য নিয়ে প্রশ্ন স্পিকার বিমানের

    অভিষেকের ‘সেবাশ্রয়’, সাফল্য নিয়ে প্রশ্ন স্পিকার বিমানের

    0
    116
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে এবার প্রশ্ন তুলে দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েও বিমান বন্দ্যোপাধ্যায়ের মত সরকারি প্রচেষ্টা ছাড়া এই ধরণের উদ্যোগে চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। যার পোশাকি নাম দেওয়া হয়েছে সেবাশ্রয়। নতুন বছরের শুরু থেকেই ডায়মণ্ড হারবারের বিভিন্ন জায়গায় চলছে সেবাশ্রয় ক্যাম্প। আর এই ক্যাম্প নিয়ে বিরোধীদের প্রশ্ন তবে কি সাংসদ অভিষেক বন্দ্যেপাধ্যায় সরকারি পরিষেবায় আস্থা হারাচ্ছেন। শুক্রবার বারুইপুরে নিজের বিধানসভা এলাকায় একটি বেসরকারি ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধনে গিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়।

    সেখানেই বিমান বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। জানিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে এই প্রচেষ্টা প্রশংসনিয় তবে এই ধরণের প্রচেষ্টায় চিকিৎসা ব্যবস্থার কোনও পরিবর্তন আসা মুশকিল।