এমন প্রত্যাবর্তন আগে দেখেননি ফ্লিক

0
1328
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

৯ গোলের ম্যাচে জয় নির্ধারিত হয়েছে অতিরিক্ত সময়ে। পেনাল্টি, আত্মঘাতি গোল, লাল কার্ডের মহানাটকীয় ম্যাচটি বার্সেলোনা জিতেছে ৫–৪ ব্যবধানে। অথচ ম্যাচের শুরুর চিত্র ছিল ভিন্ন।

শুরুর ৩০ মিনিটে ভাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে ৩–১ গোলে এগিয়ে গিয়েছিল বেনফিকাই। একসময় মনে হচ্ছিল বার্সেলোনার বিপক্ষে স্মরণীয় এক জয়ই পেতে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে রূপকথার গল্প লিখে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা।৬৪ মিনিটে রাফিনিয়া ৩-২ করার মিনিট চারেক পর আত্নঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে বার্সা।এর পরই মূলত ঘুরে দাঁড়ায় কাতালানরা।ম্যাচ জয়ের পর বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলেছেন, পাগলাটে ম্যাচ ছিল। সবচেয়ে পজিটিভ দিক ছিল মানসিকতা। ফিরে এসেছেন এবং এটা দারুণ। ফুটবল এমনই, এবং এজন্যই এটি ভালোবাসেন।তিনি মনে করেন না কখনো এমন একটি প্রত্যাবর্তন দেখেছেন। এটি অবিশ্বাস্য।,যোগ করেছেন ফ্লিক।উল্লেখ্য,চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো দল ৪ গোল খেয়েও ম্যাচ জিতল।

প্রথমবার এমনটা হয়েছিল ২০১৬ সালের নভেম্বরে, লেগিয়া ওয়ারশকে ৮–৪ গোলে হারিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড।এ জয়ে সরাসরি শেষ ষোলোতে খেলাও নিশ্চিত হলো হান্সি ফ্লিকের দলের।