ফ্লিক : বাবার মৃত্যুর পর এল ক্লাসিকোর রাত

0
42
ছবি সৌজন্যে : এক্স

বার্সেলোনার জন্য এল ক্লাসিকোর ম্যাচের মহত্ত্ব ছিল অন্য রকম। জিতলে বা ড্র করলেই নিজেদের হাতে উঠবে ২৯তম লিগ ট্রফি। এমন পরিস্থিতিতে অনেকটা স্বস্তিতে ছিল বার্সা শিবির। তবে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বাবা হারান কাতালানদের কোচ হান্সি ফ্লিক।

দুঃখ ভারাক্রান্ত মনে তিনি প্লেয়ারদের খেলা দেখতে মাঠে আসেন। ম্যাচ জেতার পর সেই কঠিন সময়ের কথা জানিয়েছেন বার্সা কোচ। লা এক সাক্ষাৎকারে ফ্লিক বলেছেন, আমি এই দিনটি কখনই ভুলব না। শুরুটা কঠিন ছিল,আমার বাবা মারা গেছেন। কিন্তু আমার দল অসাধারণ, এটি একটি পরিবারের মতো। শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক হিসেবে এল ক্লাসিকোর সময় খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেছিলেন। খেলার আগে ফ্লিকের বাবাকে শ্রদ্ধা জানাতে খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করলে টাচলাইনে ফ্লিককে দৃশ্যত আবেগাপ্লুত দেখাচ্ছিল।

তবে প্রথমার্ধে মার্কাস রাশফোর্ড এবং ফেরান তোরেসের গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হওয়ায় দলটি উল্লাস করার মতো একটি মুহূর্ত উপহার দেয়। হান্সি ফ্লিক বলেন, তারা আজ তাদের সবকিছু উজাড় করে দিয়েছে। আমি সমর্থকদের নিয়ে গর্বিত। এই স্টেডিয়ামে এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে লা লিগা জেতাটা অসাধারণ। এটা সহজ ছিল না। সবাই ভেবেছিল আমরা জিততে পারব, কিন্তু রিয়াল একটি অসাধারণ দল। আমরা সত্যিই ভালো খেলেছি এবং সঠিক সময়ে গোলগুলো করেছি।