রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কুয়াশায় ব্যাহত বিমান চলাচল 

0
95
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ঘন কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত। অমৃতসর, চন্ডীগড়, জম্মু, পাটনা, উদয়পুর, বারাণসী সর্বত্র কুয়াশার কারণে প্রভাবিত হয়েছে বিমান চলাচল।

দৃশ্যমানতা কম থাকার কারণে বিমানের সময় ও যাত্রাপথ পরিবর্তিত হয়েছে। দিল্লি এয়ারপোর্ট সহ অন্যান্য বিমান সংস্থা গুলি থেকে সতর্কতা জারি করে বিবৃতি দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরাখন্ড , পাঞ্জাব , হরিয়ানা ,উত্তরপ্রদেশ , রাজস্থান , মধ্যপ্রদেশ , হিমাচল প্রদেশ ও বিহারের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ১০ জানুয়ারি এবং ১১ জানুয়ারি অনেক রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।