
দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিবৃতি দিয়ে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
চলছে বাড়তি চেকিং। তবে শনিবার বিকাল পর্যন্ত দেশের ২৭ টি বিমানবন্দর বন্ধ থাকছে। অন্যদিকে জম্মু-এবং উধমপুর থেকে দিল্লিগামী ৩ টি স্পেশ্যাল ট্রেন চালাবে ভারতীয় রেল। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের আটকে পড়া পর্যটকদের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
