গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International কুয়েত বিমানবন্দরে ইরানি হামলায় স্থগিত বিমান পরিষেবা 

    কুয়েত বিমানবন্দরে ইরানি হামলায় স্থগিত বিমান পরিষেবা 

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। তাতেই আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থগিত রয়েছে বিমান পরিষেবা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি এই হামলাকে ‘অপরাধমূলক ইরানি আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন।
    তিনি বলেছেন, ইরানের অপরাধমূলক আগ্রাসনের ফলে আজ বেশ কয়েকটি শত্রু ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ১-এ লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে ভবনটির ব্যাপক ক্ষতি হয় এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে  তিনি নিশ্চিত করেছেন, সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
    প্রসঙ্গত, ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতির আলোচনার মধ্যেই ফের অশান্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। সেখানকার দুই দেশের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টা প্রত্যাঘাত করেছে আমেরিকাও। পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বিবৃতি জারি করে জানিয়েছে, ইরান তাদের প্রতিবেশী দেশগুলির দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনওটিই তাদের লক্ষ্যে আঘাত হানতে পারেনি। মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। কুয়েতের সামরিক বাহিনীও একই দাবি করেছে।