কলকাতা থেকে ইউরোপের বিমান, সহমত চন্দ্রিমা-শুভেন্দু

0
139
ছবি সৌজন্যে : নিজস্ব

কলকাতা থেকে ইউরোপের বিমান, সহমত চন্দ্রিমা-শুভেন্দুবিভিন্ন ইস্যুতে বিক্ষোভ, ওয়াকআউট করলেও কলকাতা থেকে ইউরোপ সরাসরি বিমান পরিষেবার প্রস্তাবে শাসক-বিরোধী এক সুর বিধানসভায়।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-র প্রস্তাবে সরাসরি সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ইউরোপের একাধিক দেশ থেকে সরাসরি কলকাতায় বিমান পরিষেবায় কেন্দ্রের ছাড়পত্র রয়েছে। ফলে নতুন করে অনুমোদনের প্রয়োজন নেই। বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্ট রয়েছে। আন্তর্জাতিক বিমান বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে বলে শুভেন্দু অধিকারী বলেছেন যদি করোনও বাধা আসে তবে তিনি কথা বলবেন।

রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রস্তাব সমর্থন করায় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজাসুজি ইউরোপে আমেরিকার বিমান চালানো যায় তার জন্যই এই প্রস্তাব।