গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ওয়াশিংটনে বন্যা, বাড়ি-ছাদে মানুষ

    ওয়াশিংটনে বন্যা, বাড়ি-ছাদে মানুষ

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স

    ওয়াশিংটনে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অনেক পরিবার ছাদে আটকা পড়েছে, সেতু ভেসে গেছে এবং কমপক্ষে দুটি বাড়ি নদীতে ভেসে গেছে।

    বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ওয়াশিংটন এখন জরুরি অবস্থায় রয়েছে বলে জানা গেছে।হাজার হাজার মানুষকে ঘর থেকে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। গভর্নর বব ফার্গুসন বলেছেন, আরেকটি নদীর জল রেকর্ড পরিমাণ বেড়েছে, তাই সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ মানতে হবে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের রাজ্যের অনেকেই আগেও বড় বন্যা দেখেছেন, কিন্তু এবার পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এদিকে সিয়াটলের উত্তরে স্ক্যাগিট নদীর তীরের প্রায় ৭৮ হাজার মানুষকে এলাকা ছাড়তে বলা হয়েছে।কারণ নদীর জল  আরো বাড়তে পারে।

    বন্যায় পুরো অঙ্গরাজ্যের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি সেতু প্লাবিত হয়েছে, কিছু বড় রাস্তা জলেতে ডুবে গেছে। কিছু রাস্তার কোনো বিকল্প পথও নেই। এদিকে উত্তরে মার্কিন–কানাডা সীমান্তের কাছে সুমাস, নুকস্যাক এবং এভারসন শহরগুলো বন্যায় প্লাবিত হয়েছে এবং মানুষকে সরে যেতে বলা হয়েছে। সুমাস সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে এবং অ্যামট্র্যাক সিয়াটল–ভ্যাঙ্কুভারের ট্রেন চলাচল বন্ধ করেছে।