
রামনবমী উপলক্ষ্যে পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে রামনগরী অযোধ্যা। বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তদের আগমন হয় অযোধ্যায়। বহু পুণ্যার্থী রামমন্দিরে পূজার্চনা ও রামলালার দর্শন করেছেন।
এই উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তবে, জ্যোতিষাচার্য পণ্ডিত রাকেশ তিওয়ারি বলেছেন, সমস্ত সংযোগ ২৭ তারিখে ঘটছে, তাই রাম নবমী ২৭ মার্চ – শুক্রবার পালিত হবে। অযোধ্যার রাম মন্দিরে সূর্যতিলক-ও সেদিনই হবে। অর্থাৎ বৃহস্পতিবার নয়, শুক্রবারই রামনবমী পালিত হবে অযোধ্যার রামমন্দিরে। ওই দিনই সূর্যতিলক’ও হবে।





