গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Newsdesk বৃষ্টিতে মুম্বই-পুণের পরিস্থিতির অবনতি, মৃত ৬

    বৃষ্টিতে মুম্বই-পুণের পরিস্থিতির অবনতি, মৃত ৬

    0
    132
    Mumbai Pune situation worsens due to rain 6 dead 1
    Mumbai Pune situation worsens due to rain 6 dead 1
    লাগাতার বৃষ্টির জেরে মুম্বই-পুণের পরিস্থিতির অবনতি হয়েছে।মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। এরমধ্যেই মুম্বই এবং পুণে-সহ পাঁচ জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে মৌসম ভবন।পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে পুণের বহু এলাকা জলমগ্ন।
    পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবারই সেনা নেমেছে উদ্ধারকাজে। এছাড়াও উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং দমকল। শহরের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। প্রশাসন সূত্রে খবর, যে সব এলাকাগুলি জলমগ্ন, সেই এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে। দুর্যোগের জেরে শুক্রবারও স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।তবে মুম্বইয়ে শুক্রবার স্কুল, কলেজ খোলা থাকবে বলে জানিয়েছে প্রশাসন। যান চলাচল ব্যাহত হলেও বিমান পরিষেবা সকাল থেকে খুব একটা ব্যাহত হয়নি বলে মুম্বই বিমানবন্দর সূত্রে খবর।