
মালদায় গঙ্গার জল বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকায় ইতিমধ্যেই ৪ টি গ্রাম জলের তলায় চলে গেছে। মালদা জেলার বিভিন্ন প্রান্তই অন্তত ৪টি ব্লকের অসংখ্য পরিবার জলবন্দি।
বিশেষ করে মালদার রতুযার ১ নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চাযেের বিস্তীর্ণ এলাকায় গঙ্গার জল ঢুকেছে। স্বাস্থ্য কেন্দ্র থেকে স্কুল সবাই জলের তলায়। স্থানীয বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিযে যাওযা হচ্ছে। যাতাযাতের একমাত্র ভরসা নৌকা। অন্যদিকে, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।কংগ্রেসের অভিযোগ তৃণমূল থেকে জয়ী জনপ্রতিনিধিরা বন্যা পীড়িতদের কোনও ব্যবস্থাই করে দিচ্ছেন না।
এমনকি তাদের দুঃখ দুর্দশা পর্যন্ত দেখতে পাচ্ছেন না. প্রশাসন ঘুমিয়ে রয়েছে। যদিও পাল্টা তৃণমূলের দাবি বিরোধীরা পাকা ঘরে থেকে বড় বড় ভাষণ দিচ্ছে। বন্যা কবলিতদের সঙ্গে কথা বলেছি তারা চাইলে বাসস্থান এবং খাবারের ব্যবস্থা করা হবে।









