
টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।যার জেরে রাজ্যে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির ফলে গঙ্গা, যমুনা, শারদা এবং ঘাগরা-সহ বহু নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে।
একদিকে বৃষ্টি অন্যদিকে বিপদসীমা ছাপানো নদীর জল, দুইয়ের জেরে ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম।রাজ্যের ৫০০-র বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। শনিবার থেকে উত্তরপ্রদেশে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারমধ্যে ১০ জনের মৃত্যুর হয়েছে মিরাটে আবাসন ধসে। এছাড়াও গোন্ডায় জলে ডুবে এক মহিলা-সহ দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বর্ষায় নদীতে মাছ ধরতে গিয়ে উমরি বেগমগঞ্জের লোনিয়ানপুরওয়া গ্রামে ঘাগরা নদীর প্রবল স্রোতে ভেসে যায় তিন মহিলা। তাদের মধ্যে দুজনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেই একজন মহিলাকে বাঁচানো যায়নি।এদিকে, শাহজাহানপুরে নদীতে ডুবে যায় কয়েকজন কিশোর। কয়েকজনকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু দু’জনের জলে ডুবে মৃত্যু হয়েছে









