মালদায় বিপদসীমার ওপরে গঙ্গা-ফুলহার, আরামবাগে ভাঙল সেতু

0
267
ছবি সৌজন্যে : নিজস্ব

বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, ফুলহার, মহানন্দা। লাল সতর্কতা জারি হয়েছে মালদায়। মালদা জেলার বিভিন্ন প্রান্তই অন্তত ৪টি ব্লকের অসংখ্য পরিবার জলবন্দি।

বিশেষ করে মালদার রতুয়ার ১ নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় গঙ্গার জল ঢুকেছে। স্বাস্থ্য কেন্দ্র থেকে স্কুল সবাই জলের তলায়। স্থানীয় বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। এদিকে আরামবাগে দ্বারকেশ্বর নদের ওপর ভেঙে পড়েছে রামকৃষ্ণ সেতুর একাংশ। বিপজ্জনকভাবে যান চলাচল করছে। এই সেতুটি পাঁচ জেলার সঙ্গে সংযোগ করে।

প্রতিদিন প্রচুর বাস, পণ্যবাহী ট্রাক চলে। সেতুটি ভেঙে পড়লে যোগাযোগ ব্যবস্থার অনেকটা ক্ষতি হবে বলে অনুমান স্থানীয়দের।