অসমে বন্যা পরিস্থিতির অবনতি! রাজ্যে মৃত ৪

0
22
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
অসমে আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার। অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টি হওয়ায় অসমের বন্যা পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে।
ছয় জেলা প্লাবিত। ৩৭ হাজার মানুষ বন্যাকবলিত। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, গোটা রাজ্যে ৩৭ হাজার ৩২ জন বাসিন্দা বন্যায় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে খারাপ অবস্থা লখিমপুর জেলার। সেখানে ৩৫ হাজার ৬৯৬ জন বন্যাকবলিত। রাজ্যের যে ছয় জেলা প্লাবিত হয়েছে সেগুলি হল— শোণিতপুর, ডিব্রুগড়, লখিমপুর, ধেমাজি, যোরহাট, শিবসাগর। এই ছয় জেলার ৯৯টি গ্রাম প্লাবিত। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, বন্যাকবলিত জেলাগুলিতে ২০টি ত্রাণশিবির খোলা হয়েছে। বাড়িঘর তো বটেই, ব্যাপক ভাবে ক্ষতি হয়েছে কৃষিজমি এবং গবাদি পশুর।
রাজ্যে বন্যা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। বিভিন্ন জায়গায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।