‘বন্যার জল আশীর্বাদ’, দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

0
125
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বন্যার জল ধরে বাড়িতে সংরক্ষণ করে রাখা উচিত জনগণের। সাম্প্রতিক বন্যায় পাকিস্তানের দুরাবস্থার মধ্যে এই সমাধান দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। শুধু তা-ই নয়, বন্যার ফলে অতিরিক্ত জলকে আশীর্বাদ বলে মনে করছেন তিনি। সংবাদমাধ্যমকে বক্তব্য দেওয়ার সময় পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই জলকে ধরে রাখা উচিত।
বন্যার কারণে বেহাল দশার প্রতিবাদে অনেকেই রাস্তায় নেমেছেন। প্রতিবাদ চলছে পাকিস্তানের দিকে দিকে। সেই সব প্রতিবাদীদের উদ্দেশে খোয়াজা আসিফ বলেছেন, যাঁরা রাস্তা আটকে বসে আছেন, তাঁদের উচিত জমা জল বাড়িতে নিয়ে যাওয়া এবং তার পরে সেটা কোনও জায়গায় মজুত করে রাখা। পাক প্রতিরক্ষামন্ত্রীর মতে, বন্যার জল সংরক্ষণ করে সেটাকে পরে কাজে লাগানোর জন্য পরিকল্পনা করা উচিত।
টানা বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায়। সবচেয়ে খারাপ অবস্থা পাঞ্জাব প্রদেশের। শুধু তা-ই নয়, প্রভাব পড়েছে লাহৌরেও। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৬ জুন থেকে বর্ষায় ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।