বন্যা: কোপা দেল দের ৪ ম্যাচ স্থগিত

0
148

স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যার প্রভাব পড়েছে ফুটবলেও। কোপা দেল দের বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন,আরএফইএফ।ইউরোপের দেশ স্পেনে হঠাৎ এই বন্যায় খবর অনুযায়ী এখন পর্যন্ত অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে।

ভালেন্সিয়া অঞ্চলে বন্যার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। অঞ্চলটির প্রেসিডেন্ট কার্লোস মাসন জানিয়েছেন, ঠিক কতজনের মৃত্যু হয়েছে এই পর্যায়ে সেই সংখ্যা জানানো অসম্ভব।দেশের ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে কোপা দেল দের চারটি ম্যাচ স্থগিত করার ঘোষণা করেছে আরএফইএফ। কর্তৃপক্ষ বন্যাকবলিত অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দেওয়ার পর ভালেন্সিয়া, লেভান্তে, মানিসেস এবং এরকুলিস দে আলিকান্তের ম্যাচ নতুন সূচিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।পার্লা এজকুয়েলার বিপক্ষে হওয়ার কথা ছিল ভালেন্সিয়ার ম্যাচ। নতুন সূচিতে দু’ দলের লড়াইটি হবে ৬ নভেম্বর। পরেরদিন হবে লেভান্তের ম্যাচ।কোপা দেল রের ম্যাচের সূচিতেও প্রভাব পড়েছে বন্যার। এসেয়ার বিপক্ষে এরকুলিস দে আলিকান্তের ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

মানিসেস ও গেতাফের ম্যাচের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।উল্লেখ্য লা লিগায় পয়েন্ট টেবিলের তলানিতে আছে ভালেন্সিয়া। শনিবার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে ভালেন্সিয়া। এই ম্যাচও স্থগিত করার অনুরোধ জানিয়েছে তারা।

ছবি  সৌজন্যে : এক্স