গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International বন্যা-ধস নেপালে, কমপক্ষে ৫১ জনের মৃত্যু

    বন্যা-ধস নেপালে, কমপক্ষে ৫১ জনের মৃত্যু

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স

    বিক্ষোভের ক্ষত সারাইয়ে ব্যস্ত নেপালে ৩৬ ঘণ্টারও বেশি লাগাতার বৃষ্টি ও তার জেরে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৫১ ছাড়িয়ে গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হড়পা বান ও ধসে নিখোঁজ বহু।

    এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে নেপালের কোশী, গণ্ডক, বাগমতীর মতো একাধিক নদী। দেশের একটা বড় অংশ জলমগ্ন হয়ে রয়েছে। আরও অন্তত ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধসের কবলে ক্ষতিগ্রস্ত দেশের বহু গুরুত্বপূর্ণ রাস্তা এবং হাইওয়ে। যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চেষ্টা করেও বহু এলাকায় পৌঁছতে পারছেন না উদ্ধারকারী দল। আটকে পড়েছেন দেশি-বিদেশি পর্যটকরা। তাঁদের আপাতত হোটেলে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে খবর। দুর্যোগ মোকাবিলায় পড়শি দেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, প্রবল বৃষ্টিতে নেপালে যে পরিমাণ ক্ষতি ও প্রাণহানি হয়েছে, তা খুবই দুঃখজনক।

    এই খারাপ সময়ে ভারত সার্বিক ভাবে নেপালের সরকার ও নাগরিকদের পাশে রয়েছে। পড়শি ও বন্ধু দেশ হিেেসব বিধ্বস্ত নেপালকে যে কোনও প্রয়োজনে সাহায্য করাটাই ভারতের প্রাথমিক কর্তব্য।