ফ্লপ-ক্যারিয়ার শেষ: মুখ খুললেন অক্ষয়

0
129
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

অক্ষয় কুমার অভিনীত বলিউড ছবি স্কাই ফোর্স নতুন বছরেই মুক্তি পাচ্ছে। কিন্তু গত বছর একের পর এক বক্স অফিসে ফ্লপ করেছিল অক্ষয় কুমার অভিনীত ছবি।

সে প্রসঙ্গে মুখ খুলেছেন বি-টাউনের খিলাড়ি। জানিয়েছেন,ফ্লপ হওয়ার ঘটনাই এবারই প্রথম নয়, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে।৩৩ বছর ধরে কঠিন পরিশ্রমেই কেটেছে অক্ষয়ের ক্যারিয়ার।আর তা দিয়েই বক্স অফিসের খরা কাটাবেন বলেই স্থির করেছেন। অক্ষয় কুমার তার একের পর এক ফ্লপ প্রসঙ্গে বলেছেন,এটা তো প্রথমবারের জন্য না। কিন্তু এখানে সবথেকে ভালো জিনিস হল এভাবে কঠিন পরিশ্রম করে যেতে হবে। নিজেকে অক্ষয় কুমার সেটাই বলেন। কেউ যদি তাঁর সঙ্গে এটা নিয়ে কথা বলেন,তিনি তাকেও সেটাই বলেন। কঠিন পরিশ্রম করে যেতে।অক্ষয় কুমারকে আগামীতে স্কাই ফোর্স ছবিতে দেখা যাবে।সেই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে সদ্যই। সেখানেই সাংবাদিকদের সঙ্গে পরপর ফ্লপ নিয়ে কথা বলেছেন তিনি।অক্ষয় আরও জানিয়েছেন, অনেকেই তাকে বছরে একটা বা বড় জোর দুটো ছবি করার পরামর্শ দিয়েছেন। অভিনেতা অক্ষয় কুমার বলেছেন, কিন্তু তিনি যদি কাজ করতে পারেন তাহলে তিনি কেন করবেন না? তাঁর পুরো ক্যারিয়ার তো সেটার ওপরেই তৈরি। অনেকেই অক্ষয় কুমারকে বলেছে কনটেন্ট দেখে ছবি না করার কথা।

কিন্তু তিনি সেটা ছাড়তে পারবেন না। অক্ষয় কুমার বিভিন্ন ধরনের ছবি করতে চান।