
এরই নাম ভাগ্যে! গলফার টমি ফ্লিটউডের বলটা গর্তেই জায়গা নেওয়ার কথা ছিল। কিন্তু গর্তের প্রান্তে এসে শেষ মুহূর্তে থেমে যায় বল। তাতে স্বাভাবিকভাবেই একটু হতাশ হয়েছিলেন ইংলিশ গলফার।ফ্লিটউড হাতের ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন এটা কি হলো।
তবে কয়েক সেকেন্ড পরেই তার মুখে হাসি ফুটে। ৩৪ বছর বয়সী গলফারের মুখে হাসি এনে দেন ছোট্ট একটা মাছি। কেননা গর্তের শেষ প্রান্তে যখন বল থেমে যায় তখনই মাছিটি বলের ওপরে জায়গা নেয়। তার সামান্য ওজনে গর্ত খুঁজে নেয় বল। তাতে কোটিপতি বনে যান ফ্লিটউড।ফ্লিটউডের সঙ্গে ভাগ্য এমন খেলাটা খেলেছেন বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে।
গত সপ্তাহে আমেরিকার ম্যারিল্যান্ড ক্যাভেস ভেলি গলফ ক্লাবে এমন অপ্রত্যাশিত ঘটনায় লিডারবোর্ডে চতুর্থ স্থান লাভ করেন তিনি।পারের চেয়ে আটটি মার কম খেলেছেন।পরে ফেডএক্স কাপে পঞ্চম হওয়ায় তার পকেটও হয় বেশ ভারী। প্রায় ১৫ কোটি টাকা বোনাস জেতেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো পিজিএ ট্যুরও জিতেছেন তিনি।








