গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology ২০ কোটি বছর আগের উড়ন্ত সরীসৃপ

    ২০ কোটি বছর আগের উড়ন্ত সরীসৃপ

    0
    140
    ছবি : সংগৃহীত

    নতুন প্রজাতির উড়ন্ত সরীসৃপের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, যা ২০ কোটি বছরেরও বেশি সময় আগে ডাইনোসরদের ওপর দিয়ে আকাশে উড়ত বলে দাবি তাদের। ২০১১ সালে আমেরিকার অ্যারিজোনায় ,টেরোসর নামের প্রাচীন এই সরীসৃপের চোয়ালের হাড় খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা।তবে এখন আধুনিক স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে তারা জানতে পেরেছেন, বিজ্ঞানের খাতায় একেবারেই নতুন এই প্রজাতিটি।

    ওয়াশিংটন ডিসি’র ‘স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচরাল হিস্ট্রি’র বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত গবেষক দলটি এ প্রাণীটির নাম রেখেছেন,ইওটেফ্রাড্যাকটিলাস ম্যাকইনটায়রি, যার অর্থ,ছাই ডানাওয়ালা ভোরের দেবী।নামটি রাখা হয়েছে আগ্নেয় ছাইয়ের সঙ্গে মিলিয়ে, যা প্রাচীন এক নদীর তলদেশে এ প্রাণীটির হাড় সংরক্ষণে সাহায্য করেছিল।গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস জার্নাল-এ। প্রায় ২০ কোটি ৯০ লাখ বছর পুরানো এ টেরোসরটি এখন পর্যন্ত উত্তর আমেরিকায় আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন টেরোসর বলে অনুমান বিজ্ঞানীদের।গবেষক বেন ক্লিগম্যান বলেছেন, ট্রায়াসিক যুগের টেরোসরের হাড় ছোট, পাতলা ও বেশিরভাগ সময়ই ফাঁপা হয়।

    ফলে এগুলো জীবাশ্ম হওয়ার আগেই নষ্ট হয়ে যায়।এ আবিষ্কারের স্থানটি হচ্ছে ,পেট্রিফাইড ফরেস্ট ন্যাশনাল পার্ক-এর একটি জীবাশ্ম স্তর, যা প্রাচীন পাথরের মরুভূমির মতো অঞ্চলে অবস্থিত।উল্লেখ্য,২০ কোটিরও বেশি বছর আগে এ স্থানটি ছিল নদীর তলদেশ, যেখানে ধীরে ধীরে বালি ও মাটির স্তর জমে হাড়, আঁশ ও সেই সময়ের প্রাণের অন্যান্য প্রমাণ ধরে রেখেছিল।