শনিবার থেকেই উত্তরবঙ্গে নজর : মুখ্যমন্ত্রী 

0
3984
ছবি সৌজন্যে : নিজস্ব
শনিবার থেকেই উত্তরবঙ্গের দিকে নজর রেখেছেন। বিপর্যস্ত উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এ কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ফের ভূটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন তিনি। মাইথন, পাঞ্চেত থেকে জল ছা়ড়ায় এক হাত নিয়েছেন ডিভিসিকেও। উত্তরবঙ্গের পরিস্থিতিতে তিনি ম্যান মেড বন্যা বলে উল্লেখ করেছেন। মন্ত্রী অরূপ বিশ্বাসকে আগেই ধূপগুড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে যাবেন হাসিমারা। সেখান থেকে সোমবারই নাগরকাটার দিকে যাবেন। কারণ নাগরাকাটার বিডিও অফিস ও থানা জলের তলায় চলে গিয়েছে। তিনি বলেছেন, মুখ্যসচিব মনোজ পন্থকে নিয়ে যত দূর যাওয়া সম্ভব, তত দূর যাওয়ার চেষ্টা করবেন। এর পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মিরিকের দিকে যাবেন। দার্জিলিঙের বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক।
সবচেয়ে বেশি মৃত্যুও সেখান থেকেই। মিরিকের দিকেও যত দূর সম্ভব যাবেন তাঁরা। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন।