গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk কুয়াশা ও বন্যা, সতর্ক করবে গুগল ম্যাপস

    কুয়াশা ও বন্যা, সতর্ক করবে গুগল ম্যাপস

    0
    198

    গুগল ম্যাপসে বেশ কিছু নতুন সুবিধা অ্যাড করার ঘোষণা দিয়েছে গুগল। গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে গুগল জানিয়েছে, গুগল ম্যাপসের মাধ্যমে নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার জল রয়েছে কি না, তা জানতে পারবেন ইউজাররা।

     

    শুধু তাই নয়, ইউজাররা চাইলে নিজেদের জায়গার কুয়াশা ও বন্যার তথ্য গুগলকেও জানাতে পারবেন।অনুষ্ঠানে জানানো হয়, গুগল ম্যাপসে আবহাওয়ার আপডেটেড ইনফরমেশন জানা যাবে। ফলে গুগল ম্যাপসের মাধ্যমে কুয়াশায় ঢাকা রাস্তার তথ্য বা নির্দিষ্ট স্থানের বন্যা পরিস্থিতি সম্পর্কে আগেই জানতে পারবেন ইউজাররা। কুয়াশা ও বন্যা-সম্পর্কিত সতর্কবার্তা মূলত ইউজারদের দেওয়া তথ্য ও প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে দেওয়া হবে। ফলে বর্ষা ও শীতর সিজনে চলাচলের সময় নতুন সুবিধাগুলো ইউজারদের সহায়তা করবে।গুগল ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে যেকোনো রিভিউয়ের সারাংশ লিখে নেওয়ার সুযোগও যুক্ত করেছে গুগল। ফলে রেস্তোরাঁ, আবাসিক হোটেল বা বিভিন্ন স্থান সম্পর্কে গুগল ম্যাপসে থাকা একাধিক রিভিউ সম্পর্কে দ্রুত জানা যাবে।ফলে সব রিভিউ পড়ার প্রয়োজন হবে না। পাশাপাশি এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশও দেখতে পারবেন চালকেরা।