শুক্রেও কুয়াশায় ঢেকেছে রাজ্য, বুধবার পারদ পতনের সম্ভাবনা

0
145
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলাতেই কুয়াশার ঘন চাদর দেখা গিয়েছে। দৃশামান্যতা স্বাভাবিকের থেকে বেশ কম থাকায় এদিনও বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটেছে।

দিনের ব্যস্ততম সময়ে ট্রেন, বাস পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী কক্কা থাকায় রাজ্যে এই মুহূর্তেই শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।

আপাতত উর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে কিছুটা হলেও তাপমান কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।