লোকসঙ্গীত শিল্পী পাণ্ডবাণী তীজন বাঈ প্রয়াত

0
36
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

লোকসঙ্গীত শিল্পী তীজন বাঈয়ের জীবনাবসান হয়েছে। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। রাইপুরের এইম্‌স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান শিল্পী।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই তীজন বাঈয়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পাণ্ডবানি লোকসঙ্গীত রীতির উজ্জ্বলতম এই পাণ্ডবাণীর বয়স হয়েছিল ৭০।এর আগে ২৭ মে হঠাৎই শ্বাসকষ্ট ও অতিরিক্ত দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তীজন বাঈ। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শিল্পীর অবস্থা আশঙ্কাজনক।তীজন বাঈয়ের মৃত্যুতে শোকের আবহ সঙ্গীতমহলে। পদ্মবিভূষণে সম্মানিত শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীও। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, শিল্প ও সংস্কৃতির জগতে এটি এক অপূরণীয় ক্ষতি।এক্স হ্যান্ডলের পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী তীজন বাঈয়ের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। তাঁর অসাধারণ পরিবেশনার মাধ্যমে তিনি ছত্তীসগঢ়ের এই লোকশিল্পকে বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি দিয়েছিলেন।তাঁর প্রয়াণ শিল্প ও সংস্কৃতির জগতের জন্য অপূরণীয় ক্ষতি। এই শোকের সময়ে তাঁর পরিবার ও অসংখ্য অনুরাগীর প্রতি আমার সমবেদনা রইল। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইও শোকপ্রকাশ করে জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে রাজ্যের গৌরব বৃদ্ধিতে তীজন বইয়ের অবদান অসীম।

তীজন বাঈকে ছত্তীসগঢ়ের লোকশিল্প পাণ্ডবাণীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসাবে মনে করা হয়।ছত্তীসগঢ়ের এই ঐতিহ্যবাহী শিল্পকে তিনি নিজের পরিবেশনার মাধ্যমে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন।