গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Lifestyle গরমে ফিট থাকতে নিয়ম মানুন 

    গরমে ফিট থাকতে নিয়ম মানুন 

    0
    163
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    গরমে নাজেহাল হতে হয় সবাইকে। এমন পরিস্থিতিতে সুস্থ থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    গরমে শরীর ডি-হাইড্রেটেড হয়ে গেলেই বিপদ। চিকিৎসকদের মতে, গরমে সুস্থ থাকতে নিতে হবে বিশেষ ব্যবস্থা। প্রথমেই বলা ভালো গরমে সুস্থ থাকতে হলে কিছুক্ষণ পর পর জল খেতে হবে। শুধু গরমকালেই নয়, রোগবালাই থেকে দূরে থাকতে হলে জল খাওয়ার কোনো বিকল্প নেই। এছাড়া ওজন নিয়ন্ত্রণে অন্যতম সহায়ক জল। গড়ে একদিনে একজন প্রাপ্তবয়স্কের ৮-৯ গ্লাস জল খাওয়া উচিত।পাশাপাশি,গরমের সময় জলের অভাবে ডিহাইড্রেশন, মাথাঘোরা, ক্লান্তি, প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়া, হিটস্ট্রোকসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এসব অবস্থা এড়াতে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা।সবার আগে নিজেকে রোদ থেকে রক্ষা করতে হবে। বাহিরে বের হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করতে হবে। এ গরমে সুতির কাপড় পরাই উত্তম। সূর্যের তাপ থেকে বাঁচতে চোখে সানগ্লাস পরতে পারেন। রোদে বের হলে ছায়ায় থাকার চেষ্টা করুন। পাশাপাশি প্রচুর জল খেতে হবে। এই গরমে সুস্থ থাকার একমাত্র মন্ত্র হলো জল।এদিকে,গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক খনিজ পদার্থ বেরিয়ে যায়। তাই দেহে ইলেক্ট্রোলাইটের ঘাটতি দেখা দিতে পারে। বাড়িতে লবণ-চিনি, লেবুর রস দিয়ে শরবত বানিয়েও খেতে পারেন। গরমকালে যে সব ফল পাওয়া যায়, বেশিরভাগেই জলের পরিমাণ বেশি। যেমন,তরমুজ, আনারস, আঙুর, শসার মতো ফল এই গরমে খেলে সুস্থ থাকা যায়। ফলের রসও খেতে পারেন। তবে বাহির থেকে ফিরেই ঠাণ্ডা জল খাওয়ার ভুল করবেন না।

    এমন কি স্নান করতেও যাবেন না। আগে শরীর ঠাণ্ডা করে তারপর স্নান করতে যাবেন।