ভোটে টিকিট ‘না’, বিজেপির প্রাক্তন মন্ত্রীর অনুগামীদের তাণ্ডব

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
আগামী ৩০ জুলাই দেশের একাধিক রাজ্যের সঙ্গে মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভার উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। সেখানে প্রার্থী হতে চান প্রাক্তন বিধায়ক নরোত্তম মিশ্র। তবে ২০২৩ এর বিধানসভা নির্বাচনে তিনি হেরে যান।
‌উপনির্বাচনে বিজেপি আশুতোষ তিওয়ারি-কে প্রার্থী করেছে। এরপরই নরোত্তম মিশ্রের প্রায় তিন হাজার অনুগামী স্থানীয় জাতীয় সড়ক অবরোধ করে। ১২ ঘণ্টা ধরে চলা অবরোধে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় যানবাহন চলাচল অচল হয়ে পড়ে।
অনুরোধ উপরোধে অবরোধকারীরা না সরায় শেষ পর্যন্ত পুলিশ লাঠি চালায়। পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের খণ্ডযুদ্ধ চলে। দু’পক্ষেই একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে। পুলিশ সুপার ময়ূর খাণ্ডেলওয়াল জানান, ৩ হাজার মানুষ জাতীয় সড়ক অবরোধ করে রাখায় গোটা এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে বিজেপি প্রার্থী আশুতোষ তিওয়ারির দাবি, বিবাদ মিটে গিয়েছে। শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হয়েছে। নরোত্তম মিশ্রও প্রচারে তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।