গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata সুপ্রিম নির্দেশের পর বাড়তে পারে এসআইআরের সময়সীমা

    সুপ্রিম নির্দেশের পর বাড়তে পারে এসআইআরের সময়সীমা

    0
    55
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সুপ্রিম কোর্টের নির্দেশের পরে শুনানির সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগের সিডিউল অনুযায়ী ৭ ফেব্রুয়ারি শুনানি প্রক্রিয়ার শেষের তারিখ ধার্য করা হয়েছিল।

    ওই মাসেরই ১৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কিন্তু ওই তারিখের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে বলে মনে করা হচ্ছে। ফলে শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে বলে খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার নির্দেশিকা প্রকাশ হতে পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে। দিকে দিকে এসআইআর নিয়ে হয়রানির মধ্যে এবার কার্যত হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়েছে সুষ্ঠু পরিবেশ না থাকলে শুনানি হবে না। কোনও অশান্তি হলে, শুনানি বন্ধ হয়ে গেলে ডিজিপিকে উত্তর দিতে হবে। সিইও-র দফতর থেকে বলা হয়েছে যেসব ঝামেলার খবর শোনা যাচ্ছে সেগুলো ডিইও লেভেলেই সামলে নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। তা না হলে সিইও দফতরে রিপোর্ট আসত। পাশাপাশি তথ্য জমা দেওয়ার পর রিসিট দিতে হবে বলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। সিইও দফতর থেকে অভিযোগ করা হয়েছে এক ব্যক্তির নামকে সামনে রেখে অনেক জায়গায় ৮ থেকে ১২ কিংবা তার বেশি সন্তান হিসেবে দেখানো হচ্ছে।

    কমিশনের কাছে সেই তথ্য এসেছে। তবে এক্ষেত্রে বিএলও-র ভুল ধরা পড়লে শাস্তির মুখে পড়তে হবে বলেও সিইও দফতর থেকে জানানো হয়েছে।