গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International খাদ্য সহায়তা বন্ধ হবে, অন্ধকারে আমেরিকার ৪ কোটি মানুষ

    খাদ্য সহায়তা বন্ধ হবে, অন্ধকারে আমেরিকার ৪ কোটি মানুষ

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকায় শাটডাউন-র কারণে আগামী সপ্তাহ থেকেই খাদ্য সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই প্রকল্পের অধীনে ৪ কোটিরও বেশি মানুষ খাদ্য সহায়তা পেতেন।
    তবে সে দিন শেষ। নভেম্বরে তাঁরা আর এই সুবিধা পাবেন না বলে জানিয়ে দিয়েছে আমেরিকার কৃষি দফতর। কৃষি দফতরের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সরকারি সাহায্যের ভাঁড়ার তলানিতে ঠেকেছে। ফলে নভেম্বর মাসে কর্মসূচিটি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ তাদের তহবিলে নেই। সে কারণেই আপাতত খাদ্য সহায়তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই অচলাবস্থার জন্য সেনেটর এবং ডেমোক্র্যাটদেরই দায়ী করেছে কৃষি দফতর। পরিসংখ্যান বলছে, আমেরিকায় প্রতি আট জনের মধ্যে একজন সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম-এর সুবিধা পান।
    এর আওতায় পরিবারগুলি গড়ে ১৯০ থেকে ৩৫৬ মার্কিন ডলার আর্থিক সুবিধা পায়। অনেক মুদিখানার বাজেটেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে চলতি মাসের শুরুতে জরুরি তহবিলের জমানো অর্থ খাদ্য সহায়তা তহবিলে ঢালতে অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। তাদের যুক্তি, অদূর ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের মতো বিভিন্ন জরুরি পরিস্থিতিতে এই অর্থের প্রয়োজন পড়বে।