ত্বকের ক্ষতি করে খাবার

0
219
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বলা হয় আমাদের দৈনন্দিন খাবারের মধ্যেই লুকিয়ে থাকতে পারে ত্বকের সমস্যার মূল কারণ। যেমন বিশেষ কিছু খাবার নিয়মিত খেলে ত্বকে ফোলা ভাব, ব্রণ, র‍্যাশ, এমনকি অকাল-বলিরেখার মতো সমস্যাও দেখা দিতে পারে।

তাই ত্বকের সুস্থতা বজায় রাখতে কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত। উদাহরণ হিসাবে বলা যেতে পারে খুব বেশি লবণ দেওয়া খাবার খেলে ত্বকে ওয়াটার রিটেনশনের সমস্যা দেখা দেয়। এতে ত্বকে ফোলা ভাব দেখা দেয়, বিশেষ করে চোখের নিচে ও আশপাশে।আবার টিনজাত বা প্যাকেটজাত প্রক্রিয়াকরণ মাংসে থাকে অতিরিক্ত লবণ ও সংরক্ষণকারী রাসায়নিক। এগুলো সংবেদনশীল ত্বকে ব্রণ ও অন্যান্য র‍্যাশের সমস্যা বাড়িয়ে দিতে পারে। ওদিকে,তেলে ভাজা ও অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার শুধু শরীরের জন্য নয়, ত্বকের জন্যও খুব ক্ষতিকর। নিয়মিত খেলে ত্বকে ব্রণ বেড়ে যেতে পারে এবং র‍্যাশ বা চুলকানির মতো সমস্যাও দেখা দিতে পারে।পাশাপাশি,অনেকের শরীর ল্যাকটোজ হজম করতে পারে না।

এ ধরনের ক্ষেত্রে দুধ বা দুগ্ধজাত খাবার খেলে ত্বকে ব্রণ ওঠে এবং তা দ্রুত ছড়াতে পারে।অন্যদিকে,চিনি ত্বকের ইনফ্লেমেশন বাড়িয়ে দেয় এবং কোলাজেন ভেঙে দেয়, যা ত্বক টানটান রাখতে সাহায্য করে। ফলে বয়সের আগেই বলিরেখা দেখা দেয়, ত্বক কুঁচকে যেতে পারে।