
শীত-গ্রীষ্ম-বর্ষা,সাধারণত বলা হয় কোনো ঋতুতেই চুলের জন্য একটুকুও শান্তি মেলে না।গরমে ঘামের কারণে চুল পড়ার সমস্যা বাড়ে।
এদিকে আসছে শীত।এই সময় খুশকিসহ নানা কারণে চুল পড়ে।এদিকে চুল পড়া রুখতে বাজারের অনেক বিউটি প্রোডাক্ট বেছে নেন অনেকে। এতে কেউ সমাধান পায়, আবার কারো ক্ষেত্রে পুরো টাকাটায় জলে যায়।বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা দেখা দেয়।যা সবসময় বাইরে থেকে প্রসাধনীর প্রলেপ পড়লেই ঠিক হয় না।গোড়ায় কোনো গলদ থাকলেই এ সমস্যা দেখা দেয়।ঋতু পরিবর্তন, পেটে গ্যাস,পুষ্টির অভাব মানসিক চাপসহ বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা দেখা দেয়। অনেক সময় কোনো কঠিন রোগ ও হরমোনের তারতম্যের কারণেও চুল পড়ে।চুল পড়া রোধে ভরসা রাখতে পারেন কিছু খাবারে। এই অবস্থায় গোড়া থেকে সমস্যা দূর করতে প্রতিদিনের ডায়েটের দিকে নজর ফেরাতে হবে। সে জন্য খাবারের সঙ্গে রাখতে হবে প্রচুর শাক-সবজি, ফল। এছাড়া ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ প্রচুর খাবারও খেতে হবে নিয়মিত।চুলের জন্য উপকারী পালং শাক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আয়রন থাকে। চুল পড়ার সমস্যা রুখে নতুন চুল গজাতে সাহায্য করে এসব উপাদান।ভিটামিন ই এবং বায়োটিন সমৃদ্ধ অ্যাভোক্যাডো। এটি চুলের গোছ বাড়াতে অত্যন্ত উপকারী উপাদান। আর বাদামে থাকে জিংক, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন। চুল পড়া কমাতে অ্যাভোক্যাডো ও বাদাম নিয়মিত খেতে পারেন। এতে চুলের অনেক উপকার পাওয়া যাবে।ওদিকে,ডিমে রয়েছে প্রচুর প্রোটিন ও বায়োটিন। এই দুই উপাদানই চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই পেটে ডিম পড়লে কমবে চুল পড়া।আবার,ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন ও ভিটামিন ডি থ্রি এর উৎস হলো মাছ।
মাছের খাদ্যগুণে দূর হবে চুল পড়ার সমস্যা।তাই চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে ভরসা রাখতে পারেন এসব খাবারে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক








