
লিভার মানুষের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা শরীরের প্রাকৃতিক ডিটক্স মেশিন হিসেবে কাজ করে।এটি রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়, ওষুধ এবং অ্যালকোহলের বিপাক ঘটায়, এবং হজমে সহায়তা করে পিত্তরস উৎপাদনের মাধ্যমে।
এ ছাড়াও, এটি ভিটামিন ও খনিজ সংরক্ষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সহায়তা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে। তবে বর্তমানে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত প্রসেসড খাবার খাওয়া, ধূমপান, অ্যালকোহল সেবন ও পর্যাপ্ত বিশ্রামের অভাবের কারণে লিভারের উপর অতিরিক্ত চাপ পড়ছে। দীর্ঘমেয়াদে এগুলো লিভার ফ্যাটি লিভার, হেপাটাইটিস, এমনকি লিভার সিরোসিসের মতো জটিল রোগের ঝুঁকি বাড়ায়।লিভার ভালো রাখতে তাই কিছু নির্দিষ্ট পানীয় ও খাবার নিয়মিত গ্রহণ করা যেতে পারে, যেগুলো প্রাকৃতিকভাবে লিভারকে পরিষ্কার ও কর্মক্ষম রাখতে সাহায্য করে।যেমন,গ্রিন টিতে থাকে ক্যাটেচিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারের চর্বি বিপাক উন্নত করে এবং প্রদাহ হ্রাস করে। এটি কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে লিভারের উপর চাপ কমে।সেক্ষেত্রে ১ কাপ ফুটন্ত জলেতে ১টি গ্রিন টি ব্যাগ দিন। ৩–৪ মিনিট ভিজিয়ে রাখুন। চাইলে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। দিনে ১–২ কাপ পান করা যেতে পারে।পাশাপাশি ব্ল্যাক কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড লিভারের চর্বি কমাতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব রাখতে সাহায্য করে। এটি ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতেও সহায়তা করে, যা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ প্রতিরোধে কার্যকর।সেক্ষেত্রে ১ কাপ ফুটন্ত জলেতে ১–২ চা চামচ ইনস্ট্যান্ট কফি গুলে পান করুন। চিনিমুক্ত রাখা ভালো। দিনে ১–২ কাপই যথেষ্ট।ব্ল্যাক টিতে থাকা থিয়াফ্লাভিন ও থিয়ারুবিজিন অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এটি লিভারের ফ্যাট জমা কমাতে সাহায্য করে এবং রক্তনালীর কার্যক্ষমতা বাড়ায়।
এজন্যে,১ কাপ জল ফুটিয়ে ১ চা চামচ চা পাতা যোগ করে কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিন। গরম গরম পান করুন, দুধ বা চিনি না দেওয়াই উত্তম।এর বাইরে বিটরুটে রয়েছে বিটালাইনস ও নাইট্রেটস, যা লিভারের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ডিটক্স প্রক্রিয়া জোরদার করে। এটি লিভারের প্রদাহ হ্রাসেও কার্যকর।
