রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাবার

0
125
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নিয়মিত জিংকযুক্ত খাবার না খেলে নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন সংক্রমণ, ক্লান্তি, চুল পড়া, ক্ষত সেরে উঠতে দেরি হওয়া ও ত্বকের সমস্যা। এখন প্রশ্ন হল কোন খাবারে সবচেয়ে বেশি জিংক পরিমাণে পাওয়া যায়।প্রথমতঃ সমুদ্রজাত খাবারে প্রচুর পরিমাণে জিংক থাকে।

বিশেষ করে ঝিনুকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়।এই খাবারের মাধ্যমে আপনি দৈনিক চাহিদার চেয়ে অনেক বেশি জিংক পেতে পারেন।আবার রেড মিটে বেশি পরিমাণে জিংক থাকে। তবে পরিমাণ বুঝে খাওয়া উচিত। বেশি খেলে সমস্যা হতে পারে। পাশাপাশি প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখলে জিংকের ঘাটতি অনেকটাই পূরণ হয়। ডিমের কুসুমে শুধু জিংকই নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজও থাকে।ওদিকে কাজু, আমন্ড, কুমড়োর বীজ, তিল ও সূর্যমুখীর বীজে ভালো পরিমাণে জিংক থাকে। এগুলো কাঁচা বা ভেজে খাওয়া যেতে পারে। এদিকে,দুধ, দই, ছানা, পনির ইত্যাদি খাবারে জিংক থাকে। শিশু থেকে শুরু করে বড়দের খাদ্যাভাসে এই ধরনের খাবার রাখা প্রয়োজনীয়।মসুর ডাল, ছোলা জাতীয় খাবারে জিংকের উপস্থিতি রয়েছে।

মুরগির মাংসে ও প্রচুর পরিমাণে জিংক পাওয়া যায়। তাই সহজে হজম হয় বলে খাদ্যতালিকায় নিয়মিত মুরগি রাখতে পারেন।দৈনিক খাবারে জিংকযুক্ত উপাদান রাখলে শরীর ভিতর থেকে সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বক ও চুলের উন্নতি হয়।