
সাধারণতঃ বলা হয় সুস্থ জীবনযাপন করার জন্য প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যকর খাবার ও সঠিক জীবনযাপন। আপনার ওজন যদি বেশি থাকে তা কমানোর দিকে মনোযোগ দেওয়া উচিত।
শরীরের অতিরিক্ত ওজন বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করতে পারে। দ্রুত ওজন কমাতে কিছু বিশেষ খাবার আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন। যেমন ১০০ গ্রাম ফুলকপিতে মাত্র ২৫ ক্যালোরি রয়েছে। ভাতের সঙ্গে ফুলকপি তরকারি খাওয়া যেতে পারে। এদিকে ১০০ গ্রাম আপেলে ৫২ ক্যালোরি রয়েছে। এটি ফাইবারে পূর্ণ।যা খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে। আবার সাধারণ আলুর চেয়ে রাঙা আলু বেশি উপকারী। ১০০ গ্রাম সিদ্ধ মিষ্টি আলুতে ৭৭ ক্যালোরি থাকে এবং এটি পটাশিয়ামে ভরপুর। ওদিকে,গরমে শরীরকে ঠান্ডা রাখে ঘোল।এ ছাড়া পেটের সমস্যা কমাতে সাহায্য করে এই পানীয়টি। ঘোল প্রোটিনে ভরপুর ও ক্যালোরি কম।আবার, খিদের সময় বাদাম খাওয়া ভালো। এটি পুষ্টিতে ভরপুর ও ওজন কমাতে সহায়ক।পাশাপাশি মিষ্টির জন্য ডার্ক চকোলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়।কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মিষ্টি খাওয়ার ইচ্ছা কমাতে সাহায্য করে। ১০০ গ্রাম ডার্ক চকোলেটে ৫৪৬ ক্যালোরি রয়েছে।সেইসঙ্গে,ডাল ও বিনস, এই খাবারগুলো প্রোটিন ও ফাইবারে পূর্ণ। ১০০ গ্রাম ডালে প্রায় ৩৩৩ ক্যালোরি থাকে।অন্যদিকে গরমে শরীরকে হাইড্রেটেড রাখে তরমুজ। এতে মাত্র ৩০ ক্যালোরি থাকে।এর বাইরে পাকা পেঁপে হজমে সহায়তা। ১০০ গ্রাম পাকা পেঁপেতে ৪৩ ক্যালোরি থাকে।এছাড়া শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে ডাবের জল। এটি ওজন কমাতে সাহায্য করে।আবার, ছোলা,প্রোটিন ও ফাইবারে ভরপুর।
এটি খেলে খিদে কম অনুভূত হয়।ফাইবারে পরিপূর্ণ স্ন্যাকস পপকর্ন খেতে পারেন। তবে মাখন বা কোনো ফ্লেভার ছাড়াই। ১০০ গ্রাম পপকর্নে প্রায় ৩৮০ ক্যালোরি থাকে।
