
অনেকেই আছেন যারা তেল-মসলা দেওয়া খাবার খেলে সহজে হজম করতে পারেন না। এমনকি হালকা খাবারও কখনও কখনও পেটে ভার বা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনিও এই রকম হজমের সমস্যায় ভোগেন, তাহলে চিকিৎসকের মতে কিছু ঘরোয়া উপায় ও সহজ অভ্যাস মানলেই হজম ক্ষমতা বাড়ানো সম্ভব।
এখন প্রশ্ন হলো হজম শক্তি বাড়াতে কোন অভ্যাসগুলো গড়ে তুলবেন এবং কোন খাবারগুলো খাদ্যতালিকায় রাখবেন।যেমন,আদা চা-তে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হজমে সহায়তা করে।ভারী খাবারের আগে এক কাপ আদা চা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে এবং হজমশক্তি বাড়ে।সঙ্গে,ভারী খাবারের সময় ঠিক রাখুন।দিনে ১২টা থেকে ২টার মধ্যে ভারী খাবার খাওয়ার চেষ্টা করুন। এরপর সন্ধ্যায় হালকা ও সহজপাচ্য খাবার খান।রাতে হালকা সুষম খাবার খাওয়ার অভ্যাস রাখলে হজমে সুবিধা হয়।অন্যদিকে,খাবারের পর পুদিনা চা খেলে গ্যাস, পেট ফাঁপা ও বদহজম কমে যায়। এটি পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং পেট আরাম দেয়।ধীরে খান, ভালো করে চিবিয়ে খান।খাবার দ্রুত খাওয়ার অভ্যাস ওজন যেমন বাড়ায়, তেমনি হজমেও ব্যাঘাত ঘটায়।ধীরে ধীরে, ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ুন। এতে খাবার সঠিকভাবে হজম হয়।এর বাইরে,হজমে উপকারী কিছু খাবার আছে,যেমন,দই একটি প্রোবায়োটিক, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ও হজমে সাহায্য করে।আদা,গ্যাস্ট্রিক কমাতে ও পেট ঠাণ্ডা রাখতে সাহায্য করে।কলা,ফাইবার সমৃদ্ধ হওয়ায় অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে।
মৌরি বীজ,অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই বীজ হজম ক্ষমতা বাড়ায়।ফাইবার-সমৃদ্ধ খাবার হিসেবে ওটস হজমে দারুণ কার্যকর।তবে,হজমের সমস্যা দীর্ঘদিন অবহেলা করা উচিত নয়।প্রতিদিনের সহজ কিছু অভ্যাস ও খাবারের মাধ্যমে আপনি নিজেই হজম শক্তি উন্নত করতে পারেন। ওষুধে নয়, অভ্যাসে বদল আনুন,তবেই মিলবে দীর্ঘস্থায়ী উপকার।
