গরমে শরীর ঠাণ্ডা রাখতে খাবার

0
93
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

গরমের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়ছে,বিশেষ করে রোদের মধ্যে বাইরে বের হলে শরীর অসুস্থ হয়ে পড়ছে এই পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য গরমে এমন কিছু খাবার খাওয়া উচিত, যা শরিরকে ঠাণ্ডা রাখে।

এখন প্রশ্ন হল, গরমে শরীর ঠাণ্ডা রাখার জন্য উপকারী খাবারের তালিকায় আছেটা কি ? যেমন ধরুন গরমে পালংশাক, ঝিঙে, লাউ, ছাঁচিকুমড়া, চিচিঙ্গে, পটল ইত্যাদি শাক-সবজি বেশি পরিমাণে খাওয়া উচিত।এই ধরনের সবজি গরমের মরসুমে শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে, কারণ এগুলির মধ্যে জল বেশি থাকে।পাশাপাশি শরীরকে ঠাণ্ডা রাখতে গরমে তরমুজ, শসা, আম, জাম, জামরুল, তালশাঁস ইত্যাদি ফল খাওয়া উচিত। এই রসালো ফলগুলি শরীরকে শীতল রাখতে অত্যন্ত কার্যকর।ওদিকে,গরমে দই খাওয়া খুবই উপকারী।দই শুধু পেটকে সুস্থ রাখে না, বরং রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।সবাই জানেন গরমে দই দিয়ে ভাত খাওয়ার প্রথা প্রচলিত।

যেভাবেই খাওয়া হোক, দই প্রতিদিনের খাবারের তালিকায় থাকা জরুরি।এর বাইরে গরমে ডাবের জল, ঘোল, পুদিনা পাতা দেওয়া জল বা ছাতুর শরবত, তেঁতুলের জল দেওয়া শরবত পান করলে শরীর ঠাণ্ডা থাকে এবং পেটও স্বস্থির থাকে।সেইসঙ্গে রান্না করা খাবারের তুলনায় সালাদ বা রায়তা খেলে শরীর ঠাণ্ডা থাকে। এছাড়া,পান্তা ভাতের মতো খাবারও গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।